ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ই-পেপার

রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০১:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে মিরপুর-১ নম্বর এলাকায় শাহ আলী সিটি মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এর আগে মিরপুর-১০ নম্বর এলাকার সড়কের ফুটপাতও দখলমুক্ত করে ডিএনসিসি।

অভিযান চলাকালে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, জনগণের হাঁটাচলার পথ তাদের কাছে ফিরিয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, যারা পালিয়ে গেছে, তারা ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। তবে সরকারকে কোনো ষড়যন্ত্রের শিকার হতে দেওয়া হবে না।

রাজধানীর প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে ফুটপাত দখলমুক্ত করা হবে জানিয়ে ডিএনসিসি প্রশাসক এ কাজে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

আপডেট সময়ঃ ০১:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬