ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ই-পেপার

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুরে এবিসি কিন্ডার গার্টেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৫৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে

নুরুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ- গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুরে “এবিসি কিন্ডার গার্টেন স্কুল” কর্তৃক আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন উপলক্ষে আলোচনা সভা বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে,হাট লক্ষীপুর সংলগ্ন “এবিসি কিন্ডার গার্টেন স্কুল থেকেই একমাত্র দুইজন শিক্ষার্থী সরকারি বৃত্তি অর্জন করেছেন।যারা হলেন মোঃ আবু বক্কর সিদ্দিক, পিতা: মোঃ আব্দুল মতিন

গ্রাম: গোবিন্দপুর (নন্দীরভিটা) ও সিদ্ধার্থ চক্রবর্ত্তী, পিতা: স্বপন কুমার চক্রবর্তী গ্রাম: কিশামত বাগচি, ইউনিয়ন: কামারপাড়া,সাদুল্যাপুর,গাইবান্ধা। এছাড়াও, গাইবান্ধা জেলা বৃত্তি উন্নয়ন প্রকল্প-২০২৫-এর আওতায় মোট ৪২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৩১ জন সাধারণ গ্রেডে এবং ১১ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আকতার হোসেন পেয়ারা, ১ নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ কার্জন চৌধুরী, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফুলমিয়া। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জনপ্রিয় গণিত শিক্ষক ও নতুন দুলাল ভরোট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মফিজল হক (শিমুল), স্বপন কুমার চক্রবর্তী, অমর সরকার মিলন, আশার আলো বিদ্যাপীঠের অধ্যক্ষ, অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুরে এবিসি কিন্ডার গার্টেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৭:৫৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬