ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ই-পেপার

বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: গাইবান্ধায় নাহিদ ইসলাম

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে

সরকার শাহাদত হোসেন: স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অংশ হিসেবে নয়, নিজস্ব সাংগঠনিক শক্তিতে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে বিএনপি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির সভাপতি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

শুক্রবার (৬ নভেম্বর) গাইবান্ধা জেলা পরিষদ সম্মেলন কক্ষে এনসিপি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ক্ষমতায় থাকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে, তবে এভাবে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ক্ষমতায় থাকতে হলে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। অতীতেও অনেকে গায়ের জোরে ক্ষমতায় থেকেছে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি।

সভা শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বরং আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি প্রকল্প গ্রহণ করেছে। অতীতে যেসব বিচার হয়েছে, সেগুলোর মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ রয়েছে। নতুন করে আওয়ামী লীগের অপরাধের বিচার করার ক্ষেত্রে সরকারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির অবস্থান স্পষ্ট করে নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট ছিল একটি পৃথক রাজনৈতিক সমঝোতা। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোট থাকছে না। এনসিপি নিজস্ব সাংগঠনিক শক্তিতে এককভাবে নির্বাচনে অংশ নেবে। দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক সক্ষমতার ভিত্তিতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি।

এনসিপির জেলা সমন্বয়ক খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব রাহাদ ইবনে শহীদ।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসাইন।
সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: গাইবান্ধায় নাহিদ ইসলাম

আপডেট সময়ঃ ০৮:০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬