গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের অবস্থান
- আপডেট সময়ঃ ০৫:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মুর্তজা খাঁন।
কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিকের সভাপতিত্বে এবং থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. দিদার হোসেন ইফতির সঞ্চালনায় কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নূহ গাজী সেলিম, সাবেক সহ-প্রচার সম্পাদক মো. জহির খাঁন, মো. ফারুক, মো. জসিম, আলী আক্কাস খাঁন, শাহ আজিজ, শাহাদাত হোসেন ভূঁইয়া, আব্দুল শুক্কুর, মো. ফয়সাল, মো. সখি, মিরাজ, পারভেজ, মো. পারভেজ, মিঠুন দাশ, মো. ওমর ফারুক চৌধুরী, মো. ইয়াছিন, মো. জাহিদ সোহেল, মো. রাজু আহমেদ কবির, মো. বেলাল হোসেন, সানাউল্লাহ সানি, ইকরাম সিদ্দিকী রানা ও মো. কাশেম, ওমর আলী রনিসহ কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত থাকবে।





















