ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ই-পেপার

পিএসএলের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সে নতুন দায়িত্বে আমিনুল

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

লাহোর কালান্দার্সের বিভিন্ন হাই পারফরম্যান্স সেন্টারের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম দেখভাল করবেন আমিনুল ইসলাম। এসব কেন্দ্রে তরুণ ক্রিকেটারদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত কোচিং পদ্ধতি এবং প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন তিনি।

তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার ও উন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি শিগগিরই বাংলাদেশে নিজেদের ক্রিকেটীয় কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে লাহোর কালান্দার্সের। আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনে আমিনুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।

খেলোয়াড়ি জীবনের পাশাপাশি ক্রিকেট প্রশাসনেও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আমিনুল ইসলামের। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত এক দশক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া বিসিবি সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

উল্লেখ্য, ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন আমিনুল ইসলাম। ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পিএসএলের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সে নতুন দায়িত্বে আমিনুল

আপডেট সময়ঃ ০৫:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬