ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ই-পেপার

মানহীন বিশ্ববিদ্যালয় অনুমোদনে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে: রাষ্ট্রপতি

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:৫২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

বিগত ১৭ বছরে কোনো ধরনের সঠিক যাচাই-বাছাই ছাড়াই একের পর এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এই কড়া মন্তব্য করেন।

রাষ্ট্রপতি আক্ষেপ প্রকাশ করে বলেন, গুণগত মান বিবেচনা না করে অনুমতি দেওয়া এসব মানহীন শিক্ষা প্রতিষ্ঠান সম্ভাবনাময় তরুণদের উচ্চ ডিগ্রির সনদ তুলে দিয়ে মূলত চরম হতাশার দিকে ঠেলে দিয়েছে। এমন বহু বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলোকে শিক্ষার প্রসারের বদলে ব্যবসা ও অতিমুনাফা অর্জনের কেন্দ্রে পরিণত করা হয়েছে।

উচ্চশিক্ষার মানদণ্ড তুলে ধরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল তার শিক্ষার্থী বা ভবনের সংখ্যা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অর্জিত দক্ষতা এবং শোভন কর্মসংস্থানের সুযোগই হলো আসল মাপকাঠি। তিনি দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় বিরাজমান বৈষম্য দূর করে একটি সমন্বিত ও আন্তর্জাতিক মানের জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন।

আধুনিক কর্মবাজারের চাহিদা মেটাতে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তির কারণে বৈশ্বিক কর্মসংস্থানের ধারণা দ্রুত বদলে যাচ্ছে। কেবল ডিগ্রি অর্জন যথেষ্ট নয়, শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, স্বাধীন চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের যোগ্যতা বাড়াতে হবে। একই সঙ্গে প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা যেন মানুষের নিজস্ব বিবেক, নৈতিকতা ও সৃজনশীলতাকে নষ্ট না করে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সমাবর্তনে গ্র্যাজুয়েট হওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে আচার্য বলেন, উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সমাজের তুলনামূলক সুবিধাপ্রাপ্ত অংশ। তাই সমাজ ও দেশের প্রতি তাদের অনেক দায়িত্ব রয়েছে। ব্যক্তিগত অর্জনের বাইরে অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই একজন স্নাতকের সাফল্যের প্রকৃত পরিচয় বলে উল্লেখ করেন তিনি।

আইইউবির এই সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, উপাচার্য এবং শিক্ষকেরা উপস্থিত ছিলেন। এবারের সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মানহীন বিশ্ববিদ্যালয় অনুমোদনে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে: রাষ্ট্রপতি

আপডেট সময়ঃ ০২:৫২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬