সর্বশেষঃ
মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর হামলা
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৪:২৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীকে নিয়ে টিকটকে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক
বার্তায় অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসিব আল ইসলামের ওপর গুপ্ত হামলা চালিয়েছেন। হামলাকারীদের একজন তাকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিয়ে চাপাতি দিয়ে কোপাতে শুরু করেন।
এ ঘটনায় হাসিব আল ইসলাম কতটা আহত হয়েছেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থা কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ট্যাগস :



















