ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ই-পেপার

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার স্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়।

এদিন সকাল সাড়ে সাতটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে রওনা হবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

আপডেট সময়ঃ ০৫:০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬