ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ই-পেপার

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:৩৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন তিনি। জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল এ সফরে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়টিও গুরুত্ব পাবে। সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আপডেট সময়ঃ ০৩:৩৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬