ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ই-পেপার

গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় অগ্নিসংযোগ, অপরাধীদের শাস্তি চান ড. ইউনূস

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:৫২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে

নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ
বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানান তিনি।

গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে ব্যাংকটির বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

গ্রামীণ ব্যাংকের ৯৭ শতাংশ ঋণগ্রহীতা নারী
ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান। ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী।

তিনি জানান, ঋণগ্রহীতাদের কাছে ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক সরকার। এ ছাড়া ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি।

তাঁর মতে, গ্রামীণ ব্যাংকের ওপর হামলা মানে লাখ লাখ দরিদ্র নারীর নিরাপত্তা, স্বাধীনতা এবং তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। এসব হামলায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। ফলে গ্রামীণ নারীদের মধ্যে গভীর আতঙ্ক তৈরি হয়েছে।

গ্রামীণ ব্যাংকের পরিচালনায় নেই ড. ইউনূস
বিবৃতিতে ড. ইউনূস আরও বলেন, হামলাকারীরা মিথ্যা প্রচারণার মাধ্যমে গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি জানান, ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা কিংবা পরিচালনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এমনকি তিনি কখনো ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও ছিলেন না।সরকারি সেবা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছে ব্যাংক
ড. ইউনূস জানান, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে।

তিনি বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

গ্রামীণ ব্যাংক রক্ষায় দেশি-বিদেশি মহলের প্রতি আহ্বান
বিবৃতিতে ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়। এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং কোটি মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের আকাঙ্ক্ষার ওপরও আঘাত।

সবশেষে গ্রামীণ ব্যাংকের দেশি-বিদেশি বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি হামলার পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। দরিদ্র নারীদের মালিকানাধীন এই প্রতিষ্ঠান রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় অগ্নিসংযোগ, অপরাধীদের শাস্তি চান ড. ইউনূস

আপডেট সময়ঃ ০৫:৫২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬