বান্দরবানে নব্বই হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস
- আপডেট সময়ঃ ০৮:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ৩৮৭ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল হোসাইন :
বান্দরবানে ২টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৬সেপ্টেম্বর) দুপুর ১২টায় বান্দরবান আদালত চত্তরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক উপস্থিতিতে এসব দেশী তৈরী চোলাই মদ ধ্বংস করা হয়। আদালত সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার, নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত ২টি মামলায় দেশি তৈরি চোলাই মদ ১০১লিটার আইনি প্রক্রিয়া শেষে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়! যার আনুমানিক মূল্য ৯০হাজার তিনশত টাকা। এসময় উপস্থিত ছিলেন, কোর্ট পরিদর্শক কোর্ট ইন্সপেক্টর মোঃ আব্দুল মজিদ, বান্দরবান সদর থানার তদন্তকারী কর্মকর্তা এস,আই কারিমুজ্জামান ও এসআই তপু সাহা, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত , নন,জি আরও মোঃ শফিকুল, কনস্টেবল সাদেক, কনস্টেবল আরিফ প্রমুখ।

























