ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

যুবলীগে দোকানদারি-ব্যবসা চলবে না: ডা. মুরাদ হাসান

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:৩৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • / ৮৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, যুবলীগের সপ্তম কংগ্রেসের চেয়ারম্যান সাহেব (শেখ ফজলে শামস পরশ), আমি আপনার কাছে হাত জোড় করলাম। আপনার নির্বাহী কমিটির সদস্য আমাকে করবেন। রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পরশ ভাই যেভাবে চালাবে যুবলীগ সেভাবে চলবে। দোকানদারি-ব্যবসা চলবে না। আজ থেকে দোকানদারি বন্ধ করে দেওয়া হলো। তিনি বলেন, পরশ ভাই লোক লাগবে, ৫০ হাজার লোক ডা. মুরাদ নিয়ে আসবে। আপনার কাউকে বলতে হবে না আমাকে বলবেন। আমাকে নির্বাহী কমিটির সদস্য করেন। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, আমি নানক-আযম সেই কমিটির সদস্য ছিলাম ২০০৩ সালে। এখানে সামনে বসা সব আমার ভাই। সবই মনে আছে। মেধাবীরা নেতৃত্ব দেবে। আর কর্মী থাকবে সবাই। আমিও কর্মী। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। এতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

যুবলীগে দোকানদারি-ব্যবসা চলবে না: ডা. মুরাদ হাসান

আপডেট সময়ঃ ০৯:৩৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১