সর্বশেষঃ
আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৮:২৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
- / ২১৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
আপিল বিভাগের দুজন বিচারপতি পদত্যাগ করেছেন। তাঁরা হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশেফা হোসেন। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবরে তাঁদের পদত্যাগপত্র পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেলে তাঁদের পদত্যাগপত্র পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগপত্র দেওয়ার তথ্য জানা গেল। বিচারপতিদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছে, বিকেল চারটার দিকে দুই বিচারপতি পদত্যাগপত্র পাঠান।
ট্যাগস :



















