ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

রাঙ্গামাটির কাপ্তাইয়ে মেম্বার সজিবুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন 

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • / ৮৯৫ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর কবির, রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের মেম্বার
সজিবুর রহমানের হত্যাকারীদের ফাঁসি এবং গ্রেপ্তারের দাবিতে গত বুধবার বিকেলে কাপ্তাই নতুনবাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং কাপ্তাই ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে দলমত নির্বিশেষে হাজার হাজার জনগণ এই মানববন্ধন কর্মসূচি অংশ নেন।
কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নতুনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ একরাম হোসেন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন সুমন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক ও নিহত সজিবুর রহমানের কন্যা নুসরাত জাহান।

মানববন্ধনে বক্তাগণ জনপ্রিয় ইউপি সদস্য সজিবুর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

রাঙ্গামাটির কাপ্তাইয়ে মেম্বার সজিবুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন 

আপডেট সময়ঃ ০৭:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১