ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৫:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ১৩৪ বার পড়া হয়েছে

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। মঙ্গলবার (৪ নভেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লার ওপর দিয়ে উত্তর-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মায়ানমার উপকূলের কাছে একটি লঘুচাপ বিরাজ করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে মায়ানমার-বাংলাদেশ উপকূল বরাবর এগোচ্ছে। এর প্রভাবে উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যেসব এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

আপডেট সময়ঃ ০৫:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫