ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

নন-এমপিওভুক্ত শিক্ষকদের যমুনা অভিমুখী মিছিলে পুলিশের বাধা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৫:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ১৮৮ বার পড়া হয়েছে

স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশি বাঁধায় সড়ক অবরোধ করে বসে পড়েছেন আন্দোলনরত শিক্ষকরা। পরে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‌‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ নামের সংগঠনের ব্যানারে শিক্ষকরা রাস্তা বন্ধ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষকদের ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল সচিবালয়ে গেছেন। এ সময় আন্দোলনরত শিক্ষকরা জানান, দাবি আদায় না হলে তারা রাস্তা থেকে সরবে না।

এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলো— ‘এক দফ এক দাবি, এমপিওভুক্ত করতে হবে’, এমপিওভুক্ত না করলে, ঘরে ফিরে যাবো না’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

নন-এমপিওভুক্ত শিক্ষকদের যমুনা অভিমুখী মিছিলে পুলিশের বাধা

আপডেট সময়ঃ ০৫:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫