ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬ | ই-পেপার

তারেক রহমানের ভোটার হতে বাঁধা নেই: ইসি মাসউদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০২:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৬৪ বার পড়া হয়েছে

কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ শুক্রবার জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই।

তিনি জানান, “ইসি চাইলে যেকোনো সময় যে কাউকে ভোটার করতে পারে।”

এরই মধ্যে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।

প্রায় দেড় যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গ্রহণ করেছেন গণসংবর্ধনা। সেখানে উপস্থিত লাখো নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন তিনি।

এর আগে ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের ভোটার হতে বাঁধা নেই: ইসি মাসউদ

আপডেট সময়ঃ ০২:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫