সর্বশেষঃ
দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪০০ বাংলাদেশি
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০১:৪৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ১৩৩ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শুক্রবার রাতে কাতার এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে যাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এই ফ্লাইটে ট্রানজিটে থাকা যাত্রী ও দূতাবাসের কর্মীরাও ছিলেন।
ফ্লাইট বাতিল হওয়ায় দীর্ঘ সময় দেশে ফেরা সম্ভব হয়নি। পরে বাংলাদেশ সরকার কাতার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপদে দেশে আনার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ফেরত যাত্রীদের মধ্যে পরিবার, নারী, শিশু ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগ্রহী যাত্রীদের তালিকা তৈরির জন্য দূতাবাস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় একটি ‘গুগল ফর্ম’ লিংক প্রকাশ করেছিল।
ট্যাগস :




















