ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

করোনায় মৃত্যু-শনাক্তে গত সপ্তাহ ছিল অত্যন্ত স্বস্তির: স্বাস্থ্য অধিদপ্তর

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • / ৯৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
করোনায় মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার বিবেচনায় সামগ্রিকভাবে গত সপ্তাহটি অত্যন্ত স্বস্তিকর ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, গত এক সপ্তাহে এক লাখ ৮০ হাজার ৫১১টি নমুনা পরীক্ষা করা হয়। গত এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ২০০ জন। আগের সপ্তাহের তুলনায় তা ২৩ শতাংশ কম। তিনি বলেন, গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ৩০৩ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহের তুলনায় মৃত্যুও প্রায় ৩৩ শতাংশ কমেছে। গতকাল বুধবার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ডা. মো.নাজমুল ইসলাম বলেন, গত এক মাসের পরিসংখ্যানে দেখা গেছে সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী রয়েছে। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো কারণ নেই। কারণ স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণের নিম্নমুখী প্রবণতা ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দক্ষিণ-পূর্ব এশিয়া তথা প্রতিবেশী দেশের তুলনায় খানিকটা স্বস্তিকর অবস্থায় রয়েছে বাংলাদেশ। গত এক সপ্তাহে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩০৩ জনের মৃত্যু হয়। একই সময়ে ভারতে দুই হাজার ১২২ জনের এবং বরাবরের মতো ইন্দোনেশিয়ায় সর্বোচ্চ সংখ্যক দুই হাজার ৪১৬ জন করোনা রোগীর মৃত্যু হয়। সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে মালদ্বীপ ও ভুটান। এ দুটি দেশে গত এক সপ্তাহে করোনায় কারও মৃত্যু হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

করোনায় মৃত্যু-শনাক্তে গত সপ্তাহ ছিল অত্যন্ত স্বস্তির: স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট সময়ঃ ০৭:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১