ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬ | ই-পেপার

দেশের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে : জ্বালানি মন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে

‘দেশে জনগণের যে সমস্ত সম্পদ আছে তা জনগণের কাজেই ব্যবহার করা হবে। আমরা সেই সম্পদগুলোকে আহরণ করতে চাই। বড়পুকুরিয়া থেকে উৎপাদিত কয়লা দেশের সম্পদ, জনগণের সম্পদ।’

সোমবার (১২ মে) সকাল ১০টায় পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনকালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর এ দেশ একটা ফ্যাসিস্ট সরকার শাসন করেছে তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বাহির থেকে এ দেশে ইমপোর্ট করার ব্যবস্থা করেছিল। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন আমরা জনগণের সরকার। জনগণের যে সম্পদ আছে সেগুলো জনগণের উন্নয়নে ব্যবহার করা হবে এর কোনো বিকল্প নেই।

নিজেদের জ্বালানি থাকতে আমরা বিদেশ থেকে কেন ইমপোর্ট করব এমন প্রশ্ন ছুড়ে তিনি বলেন, দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। নিজেদের দেশের জ্বালানি নিজেরাই যেন আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নে ব্যবহার করতে পারি- এ বিষয়ে আমাদের আলোচনাও হয়েছে।

এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি এজেডএম রেজওয়ানুল হক, বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়লাখনির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী সমন্বয়ের বড় টিমটি মধ্যপাড়া কঠিন শিলা ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে : জ্বালানি মন্ত্রী

আপডেট সময়ঃ ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬