সর্বশেষঃ
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৭:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১২১ বার পড়া হয়েছে

উপ-মহাপুলিশ (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
ট্যাগস :




















