ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬ | ই-পেপার

রাত ১টার মধ্যে দেশের ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (০৯ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু (বর্ষা) ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে এই মৌসুমীবায়ু আরও অগ্রসর হয়ে সারাদেশে বিস্তার লাভ করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বর্ষার আগমন ঘটলেও দেশের কিছু অঞ্চলে এখনও ভ্যাপসা গরম ও তাপপ্রবাহ বিরাজ করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে। এর ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাত ১টার মধ্যে দেশের ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আপডেট সময়ঃ ০৫:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬