ঢাকা, বুধবার, ০১ জুলাই ২০২৬ | ই-পেপার

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে

নির্বাচনী ইশতিহারের ‘১ লাখ স্বাস্থ্যকর্মী’ নিয়োগ বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মরত জনবল এবং শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে সরকার।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ (মনিটরিং ও সমন্বয়) শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, সংস্থা ও বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং শূন্য পদের পদভিত্তিক তালিকা জরুরি ভিত্তিতে প্রেরণ করতে হবে।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে আগামী ৯ জুলাই ২০২৬-এর মধ্যে অনুমোদিত পদের সংখ্যা, কর্মরত জনবল এবং শূন্য পদের হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে প্রস্তুত করে স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ শাখায় হার্ড কপি এবং নির্ধারিত ই-মেইল ঠিকানায় সফট কপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থাকে এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয়ের অধীন জনবল কাঠামো ও শূন্য পদের হালনাগাদ চিত্র প্রস্তুত করা হবে, যা নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমে ব্যবহার করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

আপডেট সময়ঃ ০৭:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬