ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার দুই আসামি কারাগারে

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৬:০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদযাপন কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশারকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার শোয়েব হোসেন সোয়াইব ও মো. কবিরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৩ জুলাই) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এই আদেশ দিয়েছেন ৷

এর আগে, আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধি আইনে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক মো. হাফিজুর রহমান।

আবেদনে বলা হয়, আসামিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে প্রাথমিক তদন্তে সাক্ষ্য প্রদান পাওয়া গেছে। আসামিদের সম্পর্কে আরও গভীর ও নিবিড়ভাবে তদন্ত অব্যাহত আছে। গভীর তদন্তকালে যদি এই আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে মর্মে যথেষ্ঠ সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে ওই হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে। তদন্ত সমাপ্ত, নাম ঠিকানা যাচাই ও বাদীর এজাহার না পাওয়া পর্যন্ত আসামিদেরকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

এদিকে, আসামিদের পক্ষের আইনজীবী মো. মাহবুব আলম তাদের জামিন চেয়ে প্রার্থনা করেন, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, গত বৃহস্পতিবার রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং থেকে তাদের আটক করা হয়।

অভিযোগ সুত্রে জানা গেছে, ব্রাজিলের খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে গত ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠক চলাকালে বিএনপির আদাবর থানা ইউনিটের সভাপতি মো. সাদ্দাম ও সাধারণ সম্পাদক আবুল বাসার বাদশাকে ‍কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে মো. আবুল বাসার বাদশার অবস্থার অবনতি হলে হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহত সাদ্দাম শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার দুই আসামি কারাগারে

আপডেট সময়ঃ ০৬:০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬