ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের চেতনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:৪৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ দেওয়া বক্তব্যে জুলাইয়ের চেতনাকে পুঁজি করে কোনো ধরনের ব্যবসায়িক বা রাজনৈতিক ফায়দা না তোলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই চেতনা বাস্তবায়নের মাধ্যমেই দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। তবে জুলাই চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসা কাম্য নয়। কোনো চেতনাকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা কখনো ভালো ফল বয়ে আনে না। তাই এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।”

পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিষয়ে সতর্কবার্তা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “বিদেশে অবস্থান করে বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে পতিত স্বৈরাচার। তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। খুব শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করা হবে।”

সম্মেলনে জুলাই আন্দোলনের গুরুত্ব এবং বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা দেশের গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে এবং যেকোনো ধরনের দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।

‘জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে বাস্তবে রূপ দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আদর্শ অনুসরণ করেই দেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব’-উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, কোনো মহান আদর্শ বা চেতনাকে ব্যক্তিগত, রাজনৈতিক কিংবা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি। যারা চেতনা ব্যবসা করবে তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে। জুলাই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের স্বার্থে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে। তিনি আরও জানান, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে এবং আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ের চেতনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময়ঃ ০৩:৪৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬