ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:৩৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানের দীর্ঘদিনের যানজট নিরসনে ফুলবাড়িয়া আন্তঃজেলা বাসস্ট্যান্ড কেরানীগঞ্জের ইকুরিয়ায় স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (৭ জুলাই) এ লক্ষ্যে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার ইকুরিয়ায় নতুন বাস টার্মিনাল স্থাপনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, নতুন বাস টার্মিনালের জন্য কেরানীগঞ্জের বাঘৈর তেগরিয়া, তেগরিয়া আন্ডারপাস সংলগ্ন এলাকা এবং ইকুরিয়া হাসনাবাদ এই তিনটি স্থান পরিদর্শন করা হয়। সম্ভাব্যতা, যোগাযোগ ব্যবস্থা, সড়ক সংযোগ, যান চলাচলের সক্ষমতা ও ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ বিবেচনা করে শেষ পর্যন্ত ইকুরিয়া হাসনাবাদ এলাকাকে সবচেয়ে উপযোগী হিসেবে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।

পরিদর্শনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। এ ছাড়া, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসও উপস্থিত ছিলেন।

বর্তমানে গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন বিপুলসংখ্যক আন্তঃজেলা বাস চলাচল করে। এসব বাসের কারণে গুলিস্তান, বঙ্গভবন, গোলাপশাহ মাজার, দৈনিক বাংলা মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। বাসস্ট্যান্ডটি রাজধানীর বাইরে প্রবেশমুখের কাছাকাছি ইকুরিয়ায় স্থানান্তর করা হলে বাসগুলোকে আর শহরের কেন্দ্র পর্যন্ত প্রবেশ করতে হবে না। এতে গুলিস্তানসহ কেন্দ্রীয় এলাকার যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া, নতুন টার্মিনালটি নির্মিত হলে যাত্রীসেবা আরও আধুনিক ও সুশৃঙ্খল হবে, বাস পার্কিংয়ের স্থায়ী ব্যবস্থা তৈরি হবে এবং রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে প্রবেশ করা ও বের হওয়া যানবাহনের চলাচলও আরও সহজ হবে বলে মনে করছেন পরিকল্পনা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ইকুরিয়ায় বাস টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত বাস্তবায়নে এখন ভূমি, অবকাঠামো, সড়ক সংযোগ ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে। প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর অন্যতম যানজটপূর্ণ এলাকা গুলিস্তানে যানবাহনের চাপ কমানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

আপডেট সময়ঃ ০২:৩৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬