১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আপডেট সময়ঃ ০৭:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে
বন্যা পরিস্থিতির অবনতির কারণে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা শেষে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করছে।
মাহদী আমিন আরও জানান, দুর্গত এলাকার প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা করে স্থানীয় জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।























