ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০১, সবচেয়ে বেশি মিরপুরে
- আপডেট সময়ঃ ০২:০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়। আজ (শুক্রবার, ১৭ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় অভিযানে রমনা বিভাগ ৪৪ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৪২ জন, মতিঝিল বিভাগ ৪১ জন, তেজগাঁও বিভাগ ৩১ জন, মিরপুর বিভাগ ১১৯ জন, গুলশান বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেপ্তার করে।
এছাড়া ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ১টি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫টি বাশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল, ১টি আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানার, ৫টি প্লে কার্ড, ১টি হায়েস গাড়ি, ৬ হাজার ৬০০টি সিমকার্ড, ১টি ল্যাপটপ, ১টি মাইক্রোবাস ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



















