৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
- আপডেট সময়ঃ ০৪:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ৩২ বার পড়া হয়েছে
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (বিপিএসসি)।
আজ বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, গত ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এ পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ৬৫ জন সাধারণ ক্যাডার, ১ হাজার ৫১৫ জন সাধারণ ও কারিগরি উভয় ক্যাডার এবং ৫৮৫ জন কারিগরি বা পেশাগত ক্যাডার।
বিপিএসসি জানিয়েছে, ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১১ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত সময়সূচি যথাসময়ে পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রেজিস্ট্রেশন নিচে দেওয়া হলো:
উল্লেখ্য, ৫০তম বিসিএস লিখিত-এ উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখতে এখানে ক্লিক করুন।



















