রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪২
- আপডেট সময়ঃ ০৬:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও একই সময়ে ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
এদের মধ্যে রমনা বিভাগ ৩১, লালবাগ বিভাগ ৩০, ওয়ারী বিভাগ ৪৯, মতিঝিল বিভাগ ৫৪, তেজগাঁও বিভাগ ৬৭, মিরপুর বিভাগ ১১৯, গুলশান বিভাগ ২৯ ও উত্তরা বিভাগ ৫৬, গোয়েন্দা বিভাগ ৬ এবং সিটিটিসি এক জনকে গ্রেফতা করা হয়।
এসময় তাদের কাছ থেকে খয়েরী রংয়ের ছাতার কাপড়ের পোড়া অংশ, ছাতার বাট, সানলাইট ব্যাটারির অংশ, ছাতার রডের খন্ডিত অংশ, ৯ ভোল্ট ব্যাটারির খন্ডিত অংশ, বিয়ারিংয়ের ১২টি বল, জিআই পাইপের খন্ডিত অংশ, ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ৫০ টাকার নোটের ইয়াবা সেবনের সরঞ্জাম পাইপ, একটি বোতলের কর্ক, এক টুকরা ফুয়েল পেপার, একটি মাথা খোলা গ্যাস লাইট, ১৬ টি মোবাইল, ২১ টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০ টি বিভিন্ন ব্যাংকের চেক বই, ৪৪৩ টি সিমকার্ড ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



















