ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ | ই-পেপার

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১২:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রবিবার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করা হয়। নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়। পরে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এদিকে, ১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে এখন দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হলো।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।

প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ে একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

আপডেট সময়ঃ ১২:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬