ঢাকা, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ | ই-পেপার

সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন চীফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে কমিটির সদস্যদের নাম পাওয়া মাত্রই সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে।

বুধবার (২৬ আগস্ট) সংসদ ভবনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সংসদীয় কমিটি, বিরোধী দলের ভূমিকা, সংবিধান সংশোধন এবং আসন্ন গুরুত্বপূর্ণ বিল নিয়ে কথা বলার সময় এসব তথ্য জানান চীফ হুইপ।

তৃতীয় অধিবেশন হতে পারে সংক্ষিপ্ত
চীফ হুইপ জানান, সংসদের তৃতীয় অধিবেশন ৫, ৭ অথবা ১০ দিনের হতে পারে। তবে প্রয়োজন হলে অধিবেশনের মেয়াদ বাড়ানো হবে।

এই অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত বিল রয়েছে বলে জানান তিনি।

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটির প্রস্তাব
জুলাই সনদ ও সংবিধান সংশোধনের প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, জুলাই সনদের ধারাবাহিকতায় জনগণ নির্বাচনী ইশতেহার দেখে ভোট দিয়েছেন এবং তাদের ওপর আস্থা রেখেছেন। সেই আস্থার ভিত্তিতেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।

দেশের স্বার্থে প্রয়োজন হলে নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি।

চীফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত কমিটিতে বিএনপির সাতজন এবং জামায়াতের পাঁচজন সদস্য রাখার কথা রয়েছে। ছোট দলগুলো থেকেও একজন করে সদস্য রাখার প্রস্তাব রয়েছে। বিরোধী দল তাদের সদস্যদের নাম দিলে তাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধান সংশোধন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এ প্রসঙ্গে ভারতের সংবিধানের উদাহরণ দিয়ে তিনি বলেন, গত ৭৬ বছরে দেশটির সংবিধান ১০৬ বার সংশোধন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ

আপডেট সময়ঃ ০২:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬