ঢাকা, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ | ই-পেপার

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১০:৪২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

গুলিবিদ্ধরা হলেন, পথচারী আশা আকতার (২০), সিয়াম (১৮) ও চা-দোকানি আলমগীর (৩৩)।

তাদের হাসপাতালে নিয়ে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে এলোপাতাড়ি গুলিতে তারা গুলিবিদ্ধ হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লাগে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আপডেট সময়ঃ ১০:৪২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬