ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ই-পেপার

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে নয়, সবার পরিচয় বাংলাদেশি। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহিষ্ণুতার পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে কংসের মতো নিষ্ঠুর শাসন এ দেশের মানুষের ওপর চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে সেই ফ্যাসিস্ট শাসনের পতন হয়েছে। এখন দেশের অর্থনীতি, সামাজিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার উন্নয়নের মাধ্যমে দেশ পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়ার সময়।

তিনি আরও বলেন, একটি মহল নানা উপায়ে গুজব ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত ও উসকে দেওয়ার চেষ্টাও চলছে। এ পরিস্থিতিতে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সকাল ১০টার দিকে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি নয়জন পুরোহিত ও সেবায়েতের হাতে ভাতার অর্থ তুলে দেন। একই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে ভাতা দেওয়া হয়।

এর আগে জন্মাষ্টমীর অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ সচিবালয়ে নিজের দপ্তর থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

আপডেট সময়ঃ ০২:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬