ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। এতে দেশের প্রথিতযশা সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নিয়েছেন।

এর আগে শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কমিটির আটটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অংশীজনদের সঙ্গে আলোচনা এবং সংবিধান সংশোধনের খসড়া তৈরির কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি মাসে জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে, গণভোটের আলোকে সংস্কারপ্রক্রিয়া না থাকায় বিরোধী দলগুলো বিশেষ কমিটির বৈঠকে অংশ নেয়নি। তবে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক

আপডেট সময়ঃ ০২:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬