ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানে সরকারের নানা উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে

স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জনগণের সন্তুষ্টি অর্জনে কাজ চলছে বলে জানান তিনি।

আজ শনিবার ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাসপাতালটি আকস্মিক পরিদর্শনের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন নার্সকে বদলির নির্দেশ দেন তিনি। এ ছাড়া বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসকের এক দিনের বেতন কর্তনের নির্দেশ দেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। একই সঙ্গে ওষুধের সরবরাহ বাড়ানো এবং পর্যাপ্ত স্যালাইন মজুত নিশ্চিত করা হয়েছে।

আগামী কয়েক মাসের মধ্যে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী জানান, স্বাস্থ্যখাতের উন্নয়ন ও পুনর্গঠনে আগামী ১৫ দিনের মধ্যে কয়েক হাজার কোটি টাকার দরপত্র আহ্বায়ের পরিকল্পনা রয়েছে। এসব অর্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা হবে।

এ ছাড়া উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে রোগ নির্ণয়ের সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানে সরকারের নানা উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময়ঃ ০৩:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬