ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ই-পেপার

রোহিঙ্গাদের ওপর গণহত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে বলে প্রমাণ পেয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের সময় নির্বিচার হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, শিশুদের ওপর নৃশংসতা এবং রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে আদালত জানিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার রায় ঘোষণার সময় এ কথা বলেন আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি।

তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণে প্রতিষ্ঠিত হয়েছে, রাখাইনের নির্দিষ্ট কিছু এলাকায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচারে মানুষ হত্যা, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর, যৌন সহিংসতা এবং ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় জড়িত ছিল।

রায়ে বিচারক আরও বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের ওপর চরম নৃশংসতা চালানো হয়েছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময়ও তাদের ওপর হামলা চালানো হয়।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে আসছে। তাদের প্রতি দেশটির সরকারের ঐতিহাসিক আচরণ তুলে ধরে বিচারক ইয়ুজি বলেন, বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধের মাধ্যমে ক্রমাগত রোহিঙ্গাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। তাদের প্রান্তিক করে অত্যন্ত অরক্ষিত অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে। পাশাপাশি সামরিক বাহিনী-সমর্থিত বিদ্বেষমূলক বক্তব্য তাদের বিরুদ্ধে শত্রুতা উসকে দিয়েছে।

রায় পড়ে শোনানোর সময় রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবেও স্বীকৃতি দেন বিচারক। তিনি বলেন, তাদের নিজস্ব ভাষা ও শিল্পকলা রয়েছে এবং তারা নিজেদের স্বতন্ত্র পরিচয়ে চিহ্নিত করে।

বিচারক আরও বলেন, কয়েক দশক ধরে মিয়ানমার রোহিঙ্গাদের প্রতি বৈষম্য করে আসছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাদের একটি সুরক্ষিত গোষ্ঠী হিসেবে বিবেচনা করার যোগ্য বলে মনে করেছে।

রায়ে ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে নৃশংসভাবে হত্যার তথ্যও তুলে ধরেন বিচারক ইয়ুজি। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ সিদ্ধান্তে পৌঁছেছে আইসিজে।

উল্লেখ্য, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার চেয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান ও নির্যাতন ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গাদের ওপর গণহত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত

আপডেট সময়ঃ ০৪:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬