সর্বশেষঃ
শাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ১২:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য সুইডেন আসলামকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে ৯টি হত্যাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম সুইডেন আসলাম ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে কারাগার থেকে মুক্তি পান।
ট্যাগস :





















