ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

মাংস আমদানি নয়, রপ্তানি করবো: প্রাণিসম্পদ মন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • / ৪৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
মাংস আমদানি নয়, দেশের চাহিদা মিটিয়ে একসময় বিদেশে রপ্তানি করা হবে। সে উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আজ বুধবার রাজধানীর আগারগাঁও শের-ই-বাংলানগরে (পুরাতন বাণিজ্যমেলার মাঠ) ‘দেশব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী, ২০২২’ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ কথা বলেন। তিনি বলেন, প্রাণিসম্পদ খাতে বিপ্লব এসেছে। কোনো প্রাণী আর আমদানির প্রয়োজন হচ্ছে না। অবৈধভাবে যেনো প্রাণী আমদানি না করা হয় সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। এতে আমাদের দেশের মাংসের চাহিদা বা কোরবানিতে কোনো প্রভাব পড়বে না। খামারিদের তিনি বলেন, আপনারা উন্নত জাতের প্রাণিসম্পদ আমদানি করুন। সরকার এ বিষয়ে সবধরনের সহায়তা দেবে। কিন্তু মূল কাজটা আপনাদের করতে হবে। সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘প্রাণিসম্পদ অধিদপ্তর’ থেকে বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প একদিনের এ ‘দেশব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী, ২০২২’ আয়োজন করে। প্রকল্পের আওতাভুক্ত ৬১ টি জেলার ৪৯৯ টি উপজেলায় এ প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে শের-ই-বাংলানগরে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মো. ইয়ামিন চৌধুরী। দেশব্যাপী অনুষ্ঠিত এ প্রদর্শনীতে সবাই নিজের উপজেলা থেকে উন্নত জাতের, অধিক উৎপাদনশীল গবাদিপশুসহ বিভিন্ন প্রাণী নিয়ে (গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, দুম্বা, কবুতর) অংশ নেয়। প্রাণিসম্পদের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি, ঔষধসামগ্রী, টিকা, প্রাণিজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ সরঞ্জাম মোড়কসহ পণ্য বাজারজাতকরণ প্রযুক্তির স্টলও ছিল। ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রদর্শনীতে আলাদা ভ্যালু চেইনভিত্তিক ১১০টি স্টল স্থাপন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

মাংস আমদানি নয়, রপ্তানি করবো: প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট সময়ঃ ০৮:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২