ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

শুধু মহাসড়কে চলতে পারবে না ব্যাটারিচালিত ইজিবাইক: সুপ্রিম কোর্ট

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • / ৫৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর ব্যাটারিচালিত ৪০ লাখ অবৈধ থ্রি হুইলার (ইজিবাইক) চিহ্নিত করে বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশ সংশোধন করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শুধু মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চলতে পারবে না। তবে সরকারের নীতিমালা অনুযায়ী অন্যান্য সড়কে বৈধ ইজিবাইক চলতে বাধা নেই।
আমদানিকারকের পক্ষে করা আপিল আবেদন শুনানি নিয়ে আজ সোমবার (৪ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
একই সঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে দেওয়া নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন আদালত। এছাড়া এ সংক্রান্ত রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে আদেশে কতদিনে কোন আদালতে সেটি শুনানি ও নিষ্পত্তি হবে তা নির্ধারণ করে দেওয়া হয়নি।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর ও মনিরুজ্জামান আসাদ।
এর আগে নবাবপুরের বাংলাদেশ ইলেকট্রিক থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশননের পক্ষ থেকে এ আপিল আবেদন করা হয়। সংগঠনের সভাপতি হাজি কামাল উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. আহসান সামাদের নেতৃত্বে আট ব্যবসায়ী হাইকোর্টে ইজিবাইক নিয়ে দেওয়া রায়ের মামলায় পক্ষভুক্ত হয়ে আপিল আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন আপিল বিভাগ।
গত বছরের ১৫ ডিসেম্বর সারা দেশের এসিড ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি এসব ইজিবাইক আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
আদালত আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত ১৩ ডিসেম্বর রিট দায়ের করেন বাঘ ইকো মোটরসের সভাপতি কাজী জসিমুল ইসলাম। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ সাতজনকে বিবাদী করা হয়।
ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। একইসঙ্গে শিল্প মন্ত্রণালয় ও এনবিআরে রিটকারীর করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেন আদালত।
সেদিন রিটকারী পক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম জানিয়েছিলেন, এই ইজিবাইকগুলো অবৈধভাবে বিদ্যুৎ দিয়ে চার্জ দেয়। যা থেকে সরকার কোনো অর্থ পায় না। এছাড়া এগুলো পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

শুধু মহাসড়কে চলতে পারবে না ব্যাটারিচালিত ইজিবাইক: সুপ্রিম কোর্ট

আপডেট সময়ঃ ০৮:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২