ঢাকা, শনিবার, ০৯ মে ২০২৬ | ই-পেপার

আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান আফজাল,রংপুর: আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নীলফামারীর ডোমারে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ব্র্যাক নার্সারি-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণে বিভিন্ন রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার ৫০ জনের বেশি কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও অংশগ্রহণকারীদের বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. ইসমাইল হোসেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্র্যাক নার্সারি এন্টারপ্রাইজ, গাজীপুর, কৃষিবিদ মো. আশিকুর রহমান চৌধুরী, নার্সারি ম্যানেজার, ব্র্যাক নার্সারি নীলফামারী এবং ব্র্যাক নার্সারি নীলফামারীর হিসাব কর্মকর্তা মো. সোহেল রানা।প্রশিক্ষণে অংশ নেওয়া পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া গ্রামের কৃষক মো. এফতে খায়রুল চৌধুরী (শান্ত) জানান, পোকামাকড় দমনসহ বিভিন্ন বিষয়ে নতুন তথ্য জানতে পেরে তিনি উপকৃত হয়েছেন। এতে ভবিষ্যতে পেঁপে চাষে আরও ভালো ফলনের আশা করছেন।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ভার্মিকম্পোস্ট সার, ৩০ পিস ট্যাবলেট সার, ১০টি রেড হার্ট পেঁপের চারা এবং একটি করে স্প্রে মেশিন বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।আয়োজকরা জানান, রোগবালাই নিয়ন্ত্রণে সঠিক রাসায়নিক প্রয়োগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ব্র্যাক নার্সারি-এর মূল লক্ষ্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

আপডেট সময়ঃ ০৮:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬