ঢাকা, শনিবার, ০৯ মে ২০২৬ | ই-পেপার

পাবনায় কৃষকের জমি দখলে নিলো স্থানীয় প্রভাবশালী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:২৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

মো: ইমারন নাজীর, পাবনা প্রতিনিধি: কৃষকের জমি দখলে নিলো স্থানীয় প্রভাবশালী মহল।
ঘটনাটি ঘটেছে পাবনার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামে জোরপূর্বক কৃষকের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। সাইফুল ইসলাম, আলমাস বিশ্বাস, ফারুক বিশ্বাস নামের ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। জোরপূর্বক ভাবে রাতারাতি জমি দখল নিয়ে (ভেকু) মেশিন দ্বারা মাটি কেটে বিক্রি করছে পার্শ্ববর্তী ইটভাটায়। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চলছে মাটি কাটার এই কর্মযজ্ঞ।

ভুক্তভোগী একই এলাকার হানিফ প্রাং বলেন, এই জমির মালিক আমরা পৈতৃক সূত্রে, দাদার থেকে বাবা বাবার থেকে আমরা দীর্ঘদিন ভোগ দখল করে আসছি। হঠাৎ প্রভাবশালী একটি মহল জোর করে জমিটি দখলে নিয়েছে এবং রাতের আঁধারে মাটি কাটছে।
মাটি কাটা নিষেধ করার আমাদের হুমকি-থামকি দিচ্ছে এবং মিথ্যা বানোয়াটি মামলা দিচ্ছে, যায় কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।প্রশাসনের উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের জমি আমরা ফেরত পাই।তিনি আরো বলেন এই জমি আমাদের রেকটীয় সম্পত্তি যা আমরা দীর্ঘদিন ভোগদখল করে আসছি।তারা জোর করে জবরদখল করেছে। তারা আসলে কোনো দলের লোক নয়। মূলত মামলাবাজ ও ভূমিদস্যু।

অভিযুক্ত মাটি ব্যবসায়ী আলমাসকে বারবার ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

সহকারী কমিশনার (ভূমি) সদর এস,এম ফুয়াদ বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম, এই বিষয়ে কেউ অভিযোগ দিলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ভুক্তভোগী পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিষয়টি নিয়ে পাবনা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাবনায় কৃষকের জমি দখলে নিলো স্থানীয় প্রভাবশালী

আপডেট সময়ঃ ০৮:২৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬