ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | ই-পেপার

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় সংবর্ধনা, শুরু মঞ্চ নির্মাণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০২:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ৫৩৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে জমে উঠেছে রাজনৈতিক প্রস্তুতি। সংবর্ধনা অনুষ্ঠানের জন্য পূর্বাচলমুখী ৩০০ ফিট এলাকায় বিশাল মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে, যা ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে তৎপরতা ও উদ্দীপনা।

দলীয় সূত্র জানায়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর থেকে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশ জুড়ে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা দিনরাত কাজ করছেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

বিএনপি নেতাদের ভাষ্য, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের দেশে ফেরা ঘিরে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। তাদের মতে, তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

দলীয় পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ বিমানের নিয়মিত একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা ১১টা ৫৫ মিনিটে অবতরণ করবেন। এরপর বনানী কাকলী হয়ে ৩০০ ফিট এলাকায় যাবেন তিনি এবং সেখানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

এদিকে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশাসনের লিখিত অনুমতিও পেয়েছে বিএনপি। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতিপত্র পাওয়া গেছে। রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সই করা অনুমতিপত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে পাঠানো হয়।

বিএনপি নেতারা বলছেন, প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং দলটির রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সেই কারণেই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না দলটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় সংবর্ধনা, শুরু মঞ্চ নির্মাণ

আপডেট সময়ঃ ০২:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫