ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ই-পেপার

কক্সবাজারে অভিযান চালিয়ে চাঁদপুরের তিন যুবলীগ নেতা গ্রেপ্তার

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে

চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে শনাক্ত কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

ওসির নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) শেখ রায়হানুল ইসলাম, শমসেদ হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বপন দাশসহ পুলিশের একটি দল মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের শাহরাস্তিতে নিয়ে আসা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টামটা উত্তর ইউনিয়নের সেতরা গ্রামের রবিউল হোসেন বাচ্চু (৪৫)। তিনি টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের মো. মানিক হোসেন (৩৯)। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। একই ইউনিয়নের ওয়ারুক গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. মোতাহের হোসেন টিটু (৪৬)। তিনি টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, গত ২০ অক্টোবর শাহরাস্তি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে তাদের সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং গোপনে এলাকায় আসা-যাওয়া করতেন। তার দাবি, কক্সবাজারে অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করতেন এই আসামীরা।

ওসি আরও বলেন, শাহরাস্তিতে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে প্রচলিত আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার তিন আসামীকে বুধবার দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে অভিযান চালিয়ে চাঁদপুরের তিন যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০৩:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬