ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬ | ই-পেপার

ঈদের নামাজের সময় নির্ধারণ নিয়ে সংঘর্ষ: ছাত্রদল নেতা বহিষ্কার

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / ১৪৯ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা ছাত্রদলের কোতোয়ালি থানা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোহেল মুন্সিকে সংগঠন থেকে দলীয় সব পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা ছাত্রদল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেল মুন্সির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল।

তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের যৌথ সিদ্ধান্তে তাকে তার পদ থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত বহিষ্কারের দিন থেকেই কার্যকর বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বহিষ্কারের পর থেকে সোহেল মুন্সির কোনো বক্তব্য, কার্যক্রম বা সংগঠনের পরিচয় ব্যবহারের দায়ভার ছাত্রদল নেবে না।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, ‘ছাত্রদল একটি আদর্শভিত্তিক সংগঠন। এখানে ব্যক্তির চেয়ে সংগঠন বড়। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো বলেন, “সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় তারা আপসহীন এবং ভবিষ্যতেও এ ধরনের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

ফরিদপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শেখ এনামুল করিম (রেজা) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সব নেতাকর্মীকে শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদের নামাজের সময় নির্ধারণ নিয়ে সংঘর্ষ: ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময়ঃ ০২:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬