ঢাকা, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ | ই-পেপার

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১০:১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

এর আগে শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। সীমান্তের প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে তিনি নিহত হন।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, রাতে তারা মিয়াসহ চার-পাঁচজন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের টহল দল তাদের গতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন।

তিনি আরও জানান, নিহত তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় চোরাচালানের একটি মামলাও রয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময়ঃ ১০:১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬