ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১২:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টস কার্টুন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০.১৪ মিনিটে গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টস কার্টুন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। প্রথমে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে পরে আরও ৪ টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে গমন করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড

আপডেট সময়ঃ ১২:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬