ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

গুলিস্তানের ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০১:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানে মতিউর রহমান পার্কের সামনে ফুটপাত থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। পরনে ছিল ময়লাযুক্ত লুঙ্গি ও কালো গেঞ্জি।

আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খবর পেয়ে পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে সকাল ৮টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান অভি এ তথ্য জানান। তিনি বলেন, গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই কামরুজ্জামান অভি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গুলিস্তানের ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময়ঃ ০১:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬