ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ই-পেপার

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, এক দিনে আরও ৯ জনের মৃত্যু

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জনে।

এর আগে মঙ্গলবার এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়। এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর এক দিনে ১০ জন করে মারা যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, এক দিনে আরও ৯ জনের মৃত্যু

আপডেট সময়ঃ ০৫:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬