২৪ ঘণ্টায় হামে কোনো মৃত্যু নেই, শনাক্ত ১,৪১৭ শিশু
- আপডেট সময়ঃ ০৫:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়নি। তবে এ সময়ে ১ হাজার ৪১৭ শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা শূন্য। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হাম আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ১০৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩২১। এ সময়ে নতুন করে ১ হাজার ২৬১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৩১৪ শিশু।
অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৯০৭। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ২৩২ জনের।
এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ রোগী। তাদের মধ্যে ২ লাখ ২২ হাজার ১৯ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।






















